ভ্রাম্যমান প্রতিনিধি-
আমাদের দেশের শিশুদের মানসিক বিকাশের প্রয়োজনে খেলার মাঠের বিকল্প নাই। তাই উন্নয়ন পরিকল্পনার সঙ্গে শিশুবান্ধব মহানগর গড়তে নতুন নতুন খেলার মাঠ সৃষ্ঠির প্রয়োজন।
শিশুদের জন্য নিরাপদ মহানগর গড়তে হলে বায়ু, শব্দ, পানিদূষণ বন্ধ করে বাস যোগ্যতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি), সেভ দ্য চিলড্রেন যৌথভাবে এক প্রশিক্ষণের আয়োজন করে।
এই প্রশিক্ষণ কর্মশালায় সব বক্তারা বলেন, শিশুদের খেলার জন্য পর্যাপ্ত মাঠ আমাদের দেশে নাই। এইজন্য শিশুদের স্বাস্থ, শিক্ষাসহ সার্বিক জীবনের উপর নেতিবাচক প্রভাব পড়ছে।
