আল আমিন স্বাধীন-
নওগাঁর মান্দায় গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সোমবার (১৩ জুন) প্রসাদপুর বাজারে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির হলরুমে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উক্ত সমাবেশে শামসুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামসুল আলম প্রামানিক সাবেক সংসদ সদস্য ও সম্মানিত সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী আহবায়ক মান্দা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে এম নাজমুল হক নাজু যুগ্ন-আহবায়ক মান্দা উপজেলা বিএনপি।
মোঃ তোফাজ্জল হোসেন ( টুকু) যুগ্ন-আহবায়ক মান্দা উপজেলা বিএনপি। মোজাম্মেল হক মুকুল যুগ্ন-আহবায়ক মান্দা উপজেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ মান্দা উপজেলার সকল নেতৃবৃন্দ।
এ সময় তারা গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে মান্দা উপজেলার সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাসের দাবি করেন।
পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয় এবং দোয়া শেষে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা হয়।
