স্টাফ রিপোর্টার-
বিএনপির প্রতিষ্ঠাতা সাবকে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী গতকাল (৩০মে)। ১৯৮১ সালের এদিন চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে শহীদ হন তিনি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রাজশাহী এডভোকেট বার হল রুমে বেলা ২টার দিকে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর সভাপতি এডভোকেট মাইনুল হাসান পান্নার সভাপতিত্বে ও এড. ইমতিয়ার মাশরুর আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.আলহাজ্ব আবুল কাশেম সভাপতি রাজশাহী বার এসোসিয়েশন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর, অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, এড. পারভেজ তৌকির জাহেদী সাধারন সম্পাদক রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন, এড. মুন্সি আবুল কাশেম আজাদ, এড.আবদুল মালেক রানা, এড.এজাজুল হক, এড. রজব আলী, এড. শাহাজাহান, অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এড. শামশাদ বেগম মিতালী, এড. মাহামুদুর রহমান রুমন, এড.মতিন চৌধুরী রুমি, এড.এনামুল হক, এড. আব্দুস সাত্তার, এড.ফিরোজ আহমেদ রঞ্জু, এড.মোখলেছুর রহমান, এড. আঃ সাত্তার, এড. সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালানা করেন এড. মাহবুবুর রহমান।
