আল আমিন স্বাধীন-
নওগাঁর মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি যেন গরু-ছাগলের গোয়াল ঘর। ঠিকমতো বাসেননা নেতাকর্মীরা। বিশেষ দিন গুলোতে জাতীয় দিবসে পতাকা উত্তোলন করলে আলোচনায় বসতে দেখা যায় না কাউকে। আর বেশিরভাগ সময়ই তালাবদ্ধ থাকে দলীয় কার্যালয়টি।
জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার পরাজিত প্রার্থী গাজিবুর রহমান (গাজী) ও সাধারণ সম্পাদক শ্রী নারায়ন চন্দ্র বাবু।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দলীয় কার্যালয়ে তালাবদ্ধ ও খড়কুটো, ছাগল হাঁস-মুরগিসহ নোংরা আবর্জনায় বেহাল দশা দেখা দিয়েছে এবং দলীয় কার্যালয়ের সামনে সেখানকার বাসিন্দা কাপড় টাঙিয়ে রেখেছে।
এ ছাড়াও আওয়ামী লীগের দলীয় একাধিক ব্যানার গুলো উল্টেপাল্টে ঝুলে রয়েছে। জানা যায় মাঝে মাঝে কয়েকজন লোক এসে তালা খুলে বসে ২/৪ মিনিট পর আবার তালা লাগিয়ে চলে যায় অনেক দিন কার্যালয়ের তালা বন্ধ থাকায় খরকুটো, ছাগল, হাঁস-মুরগি রেখেছে।
সাংগঠনিক কার্যক্রম এভাবে চলতে থাকলে আগামী পথচলা ইউনিয়নে আওয়ামী লীগের লোক খুঁজে পাওয়া যাবে না। তবে আগামীতে সংগঠনকে গতিশীল করতে দক্ষ নেতাকর্মীদের মাধ্যমে নতুন কমিটি গঠন করার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
