আলো ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন।
মঙ্গলবার বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলো, উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের রিপন ওরফে আলামিন (১৬) ও রিপন (১৬)। আর আহত হয়েছেন আমিনুল ইসলাম।
ধনবাড়ী থানার উপপরিদর্শক ইয়ার হোসেন জানান, হতাহতরা ঈদ উপলক্ষে ঘুরতে ধনবাড়ী থেকে জামালপুরে গিয়েছিল। পরে জামালপুর থেকে ফেরার পথে মোটরসাইকেলটি রুপশান্তি কুচামারা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
