আলো ডেস্ক: আজ বুধবার, ৪ মে , ২১ বৈশাখ ১৪২৯, ঈদের দ্বিতীয় দিন। চলুন এক নজরে জেনে নেয়া যাক ঈদ উপলক্ষে আরটিভিতে আজকের অনুষ্ঠান সূচি-
সকাল ১০টা ১০ মি. বাংলা ছায়াছবি ‘পিতার আসন’, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস ও নিপুণ প্রমুখ।
২টা ১০ মি. ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার ওয়েব ফিল্ম ‘অমানুষ’, পরিচালনায় সঞ্জয় সমদ্দার। অভিনয়ে মোশাররফ করিম, তানজিন তিশা, মুনিরা মিঠু, শাহেদ আলী, দীপা খন্দকার, ডন প্রমুখ।
৫টা ২০ মি. ইয়ংস্টার শিল্পীদের নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ক্লাবইয়ংস্টার’ পর্ব ২; শিল্পী: আমিরা, পূজা, মাহাদী, রিয়া, লামী, রাইসা; প্রযোজক: সোহাগ মাসুদ।
৬টা ৩ মি. ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বড় মিয়া ছোট মিয়া’ , রচনা সেজান নূর; গল্প ও পরিচালনা শামীম জামান। অভিনয়ে সারিকা, আখম হাসান, শামীম জামান, জুই করিম, রাশেদ মাসুম অপু, তারিক স্বপন, চিত্রলেখাগুহ, শামীম, শেলী আহসান প্রমুখ।
৭টা ৫ মি একক নাটক ‘ঘোড়ার ডিমের বিয়ে’। রচনা ও পরিচালনা মারুফ হোসেন সজিব; অভিনয়ে জোভান, কেয়া, পায়েল প্রমুখ
৮টায় একক নাটক ‘নোলাই’; রচনা জোবায়ের আহসান; পরিচালনা মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে তাহসান খান, তানজিন তিশা প্রমুখ।
৯টা ১০মি. ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘৫টন’। রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয় শিল্পী সালাহউদ্দিন লাভলু, শায়লা সাবি, আব্দুল্লাহ রানা, রাশেদ মামুন অপু, হিন্দোল রায়, পারসাইভানা প্রমুখ।
৯টা ৩০মি. একক নাটক ‘রুমমেট’। রচনা মেজবাহউদ্দিন সুমন, পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, সাবিলানূর, মাজনুন মিজান, নাজনীন চুমকী প্রমুখ।
১১টা ৫মি. একক নাটক ‘ঘুণ’। রচনা ও পরিচালনা ভিকি জাহেদ। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসার, নাজিবা বাসার প্রমুখ।
১১টা ৫৫মি. সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘কালার্স অফ ফোক’ পর্ব-পাহাড়ী গান; সম্ভাব্য শিল্পী ইমরান হোসেন, পিংকি চিড়ান, সানজিদা রিমি; প্রযোজক: সোহাগ মাসুদ
সূত্র: আরটিভি
