আলো ডেস্ক: অবকাশ যাপনে ১২ থেকে ১৪ মে তিনদিনের জন্য সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তবে এই সময় সাধারণ পর্যটকদের জন্য চালু থাকবে রিসোর্ট-কটেজ। গতকাল শনিবার রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসন থেকে সাজেকে কিছু রিসোর্ট বুকিং করা হয়েছে। বাকি রিসোর্ট ও কটেজ সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। যেহেতু রাষ্ট্রপতি সাজেকে অবস্থান করবেন, তাই এ সময় পর্যটকদের বাড়তি নিরাপত্তার মধ্যে থাকতে হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসকসহ বাঘাইহাট সেনা জোন কমান্ডারের সমন্বয়ে সাজেকে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাজেক রিসোর্ট মালিক সমিতির ফেসবুক পেজে জানানো হয়, রাষ্ট্রপতির সাজেক সফর উপলক্ষে ৯ থেকে ১৪ মে পর্যন্ত সাজেকের সব রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে সিদ্ধান্তের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়।
