স্টাফ রিপোর্টার
গত ২২শে এপ্রিল রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় রুপসী বাংলা মহিলা সংস্থার প্রধান কার্যালয়ে কার্যনির্বাহীদের মধ্যে আলোচনা সভা শেষ করে সংস্থার সকল দুস্থ সদস্য ও প্রতিবন্ধীদের মধ্যে শাড়ী, থ্রি-পিস এবং খাদ্য-সমগ্রীর মধ্যে সেমাই, চিনি, চাউল, দুধ, ঈদ সামগ্রী সমূহ ১১৫ জনের মধ্যে উপহার হিসেবে বিতরণ করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন ’রূপসী বাংলা মহিলা (RBMS) সংস্থার নির্বাহী সদস্যদের মধ্যে সভাপতি ইয়াসমিন বেগম, সহ সভাপতি প্রফেসর মাহবুবা সরকার, সাধারন সম্পাদক তানজিনা খাতুন, যুগ্ম-সম্পাদক ডাক্তার জান্নাতুন ফেরদৌস, কোষাধ্যক্ষ ইসাবেলা নুসরত জাহান, সদস্য আরবান হিলের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা মমিন, শিক্ষিকা নাসরীন বানু মায়া, শিক্ষিকা কাজি সাবরিনা নাজনিন ও সাবেক কোষাধ্যক্ষ মুসলিমা খাতুন প্রমূখ।
এছাড়া সংস্থার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ-পরিচালক ইমরান হাসান ও প্রসাশনিক পরিচালক মোঃ রুহুল আমীন এবং সংস্থার উদ্যোক্তা আল্ হাজ¦ প্রফেসর আব্দুল মমিন ও প্রধান উদ্যোক্তা এবং নির্বাহী পরিচালক সাংবাদিক মোঃ আব্দুল মবিন-বাবু।
