প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী জেলা বেকারি ও কনফেকশনারি মালিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর হোটেল ওয়ারিশনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল। রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসটিআই রাজশাহী বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফর রাজশাহী শাখার উপ-পরিচালক অপূর্ব অধিকারী, রাজশাহী নিরাপদ খাদ্য অফিসার মোঃ লোকমান হোসেন, উত্তরবঙ্গ বেকারি ও কনফেকশনারি মালিক সমিতির সভাপতি মোঃ মাকসুদুল আলম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।
