রা জ শা হী র আ লো : স্টাফ রিপোর্টার
স্বেচ্ছাসেবী সংগঠন রূপরেখা কিশোর মেলার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৩ এপ্রিল বুধবার বৃক্ষ রোপন কর্মসূচীর ধারাবাহিকতার অংশ হিসেবে, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে একটি জয়তুন গাছ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নব নিযুক্ত অধ্যক্ষ ড. মোঃ মোয়াজ্জেম হোসেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রূপরেখা কিশোর মেলার সভাপতি মো: ইব্রাহিম হায়দার, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মেহের সরদার, শিক্ষক মোঃ সোহান রেজা, মোঃ আব্দুল গনি, মোঃ আব্দুল ওয়াদুদ, মোঃ আসাদুজ্জামান আসাদ ও সমাজ সেবক মোঃ কামরুজ্জামান টুটুল।
