আ লো শি ক্ষা ডে স্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ জুন। চলবে চলবে ২৮ জুন পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত হয়।
এছাড়াও করোনাকালীন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য শুধু এ বছরের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। যেখানে ভর্তি পরীক্ষা থাকবে চার ইউনিটে। প্রত্যেক ইউনিটে পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার পরীক্ষার্থী।
