রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সংস্থার সাধারণ ও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃৃত্তি প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচির আওতায় অত্র সংস্থার নগরীর সপুরাস্থ্য প্রধান কার্যালয় হতে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে বিশেষ অবদানের জন্য ০৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা, সার্টিফিকেট এবং রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার ২৩ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সংস্থার সাধারণ শিক্ষা বৃত্তি ও বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সুযোগ্য জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের সহযেগিী অধ্যাপক ড. একরাম হোসেন এবং বায়োভিস্তা বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান রকীব আগমেদ। সভাপতি হিসেবে ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ আর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।সংবর্ধনা প্রাপ্ত ০৫ জন মুক্তিযোদ্ধারা হলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান সিরাজী এবং বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট
মোঃ হামিদুল হক। ০৫ জন মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয় যাদের ০৩জন মেয়ে এবং ০২জন ছেলে এবং এদর মধ্যে ০৪ জন রাজশাহী বিশ^বিদ্যালয়ে এবং ০১ জন রাজশাহী মেডিকেল এর ছাত্রী।
বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রাপ্তরা প্রতি শিক্ষার্থীকে জানুয়ারি-মার্চ ২০২২ পর্যন্ত মাসিক ৩০০০/= হিসেবে মোট ৪৫০০০/= এবং সাধারণ শিক্ষা বৃত্তি মোট ১৮ জন (৭ জন ছেলে এবং ১১ জন মেয়ে) শিক্ষার্থীকে জানুয়ারি-মার্চ ২০২২ পর্যন্ত মাসিক ১২০০/= হিসেবে মোট ৬৪৮০০/= অর্থাৎ ২৩ জন শিক্ষার্থীকে মোট শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে ১১৩৪০০/- টাকা।
প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ শাপলা এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং শাপলার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। সবশেষে শাপলা কালচারাল স্কুল এবং সংস্থার স্টাফদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, স্টাফ, অতিথি ও মুক্তিযোদ্ধাসহ মোট ১২৫ জন উপস্থিত ছিলেন।
