রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
শিশুদের কল্যাণে নিবেদিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি পবায় বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে। বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সোমবার (২৮ মার্চ) সকালে পবা ব্র্যাক লানিং সেন্টারে পবা উপজেলা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এ সময় জাতীয় সংগীত পরিবেশন, ৫০ বছরের থিম সং ও বিশেষ স্মরণিকা প্রকাশ, তথ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা, রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ বিশপ জের্ভাস রোজারিও, নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আরএমপি এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, পবা উপজেলা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তাসহ গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ।
বাল্যবিবাহ প্রতিরোধে নীতিমালা এবং শিশু শ্রম বন্ধে করণীয় বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রিজিওনাল কোন-অর্ডিনেটর তানজিমুল।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে পবা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী বলেন, ১৯৫০ সালে ড.বব পিয়াসের আদর্শকে সামনে রেখে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সরকারের সাথে উন্নয়ন সহযোগী হিসাবে কাজ একযোগে কাজ করছে।
১৯৭২ সালে যুদ্ধের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহব্বানে যুদ্ধ-বিদ্ধস্ত বাংলাদেশের পুনর্গঠনে আবার এগিয়ে আসে সংস্থাটি। ওয়ার্ল্ড ভিশন অংশীদারিত্বে বিশ্বাসী একটি আন্তর্জাতিক খ্রিষ্টান উন্নয়ন সংস্থা , যার লক্ষ্য হল সৃষ্টিকর্তার প্রদর্শিত পথ অনুসরণ করে কথা, কাজ এবং জীবনা চরণের মধ্য দিয়ে দরিদ্র ও নিপীড়িত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা।
সমাজে ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা। সংস্থাটি শিশুদের শিক্ষা, শিশু সুরক্ষা ও জন সম্পৃক্ততা , স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন এবং জীবিকায়ণ ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী পরিচালনা করে থাকে। আর এসব কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে জলবায়ু পরির্বতন, নগর উন্নয়ন, জেন্ডার সমতা ও প্রতিবন্ধীব্যক্তির অন্তর্ভুক্তিকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন এবং এ্যাডভোকেসিকে বিশেষ গুরুত্ব দেয়া হয় বলে জানা তিনি।
পবা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লসমী চাকমা বলেন, বাল্যবিবাহ একটি জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধানের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় গ্রাম উন্নয়ন ও শিশু ফোরামের উদ্যোগে বাল্য বিবাহ বন্ধে উঠান-বৈঠক ও সভা সমাবেশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবাকে শতভাগ বাল্য বিবাহ মুক্ত করতে কাজ করছেন। যা প্রশংসার দাবিদার বলে জানা তিনি।
