আ লো স্পো র্ট স ডে স্ক : জয়ের জন্য ১৫৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। যদিও ইনিংসের প্রথম ওভারেই ফিরতে পারতেন লিটন। কাগিসো রাবাদার শর্ট বলে কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে সেটা লুফে নিতে পারেননি কেশভ মহারাজ।
এরপর প্রোটিয়া বোলারদের দেখেশুনে খেলতে থাকেন লিটন ও তামিম। তাতে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান তোলে বাংলাদেশ। যেখানে পাওয়ার প্লের শেষ ওভারে রাবাদার হ্যাটট্রিক চারে ১৬ রান তোলেন তামিম। পাওয়ার প্লে শেষ হওয়ার পর হাফ সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ডোয়াইন প্রিটোরিয়াসের বলে এক রান নিয়ে ৫২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। তাতে ৯ চারে এবারের সিরিজে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন বাঁহাতি এই ওপেনার।
বাংলাদেশ – ১২৭/১ (২০.৫ ওভার) (লিটন ৪৮, তামিম ৭৭*)
