রা জ শা হী র আ লোঃ – প্রেস রিলিজ
অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী কর্তৃক আয়োজিত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে একটি আনন্দ র্যালি লক্ষীপুর মিন্টু চত্ত্বর থেকে শুরু করে সিএন্ডবি মোড় সংলগ্ন বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে র্যালিটি অগ্রণী ব্যাংক লিমিটেড লক্ষীপুর শাখায় বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষ্যে উক্ত শাখায় কেক কাটার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজহশাহী সার্কেলের মহাব্যবস্থাপক, রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান, নাটোর অঞ্চলের অঞ্চল প্রধান, সাহেব বাজার কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপসহ সার্কেল সচিবলয়ের নির্বাহী কর্মকর্তাবৃন্দ। অগ্রণী ব্যাংক অফিসার সমিতি, রাজশাহী অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদক, কর্মচারী সংসদ (সিবিএ) এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রাজশাহী অঞ্চলের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করেন।
