রা জ শা হী র আ লোঃ – ভ্রাম্যমান প্রতিনিধি
সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক দিক নির্দেশনা অনুযায়ী ১ম পর্যায়ের ১ কোটি মানুষকে ফ্যামিলি প্যাক প্রোগ্রামে টিসিবি’র আওতায় আজ থেকে শুরু হওয়া টিসিবি’র পণ্য বিতরনের শুভ উদ্বোধন করা হয়। আজ ২০শে মার্চ রোজ রবিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে এই মাসের ৩১ তারিখ পর্যন্ত। এই ফ্যামিলি প্যাক কার্ড যাদের যাদের দেওয়া হয়েছে তারাই এই কার্ড দেখিয়ে টিসিবি’র পণ্য ক্রয় করতে পারবেন।
প্রত্যেক কার্ডধারীকে এই কার্ডের মাধ্যমে ২বার টিসিবি’র এইসব পণ্য দেওয়া হবে। ২ কেজি সোয়াবিন তেল (প্রতি কেজি সোয়াবিন তেলের মূল্য= ১১০ টাকা), ২ কেজি চিনি ( প্রতি কেজি চিনির মূল্য= ৫৫ টাকা), ২ কেজি মসুর ডাল( প্রতি কেজি মসুর ডাল = ৬৫ টাকা) প্রত্যেক কার্ডধারীকে প্রদান করা হবে।
তারা তাদের নিজ নিজ এলাকার ডিলারশীপ দোকানের মাধ্যমে টিসিবি’র এইসব পণ্য ক্রয় করতে পারবেন। এই উপজেলার ৭টি জায়গায় এইসব পণ্য পাওয়া যাবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এই উপজেলার নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম প্রাং।
বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকর। উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ বেলাল হোসেন। এই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন মোঃ বেলাল হোসেন।
