আলো জা তী য় ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সম্মুখভাগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এসময় প্রধান বিচারপতি পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৮ কোটি মানুষকে একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেন এবং প্রত্যেকেই একটি করে বৃক্ষরোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শতাধিক ফলজ গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা মোনাজাতে অংশগ্রহণ করেন।
