রা জ শা হী র আ লোঃ – নাচোল প্রতিনিধি
চাঁপাইনাববগঞ্জের নাচোলে মোটরসাইকেল, অটো ও চার্জার ভ্যানগাড়ি অন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৫সদস্যকে আটক করেছে নাচোল থানাপুলিশ।
গতকাল বুধবার নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, নাচোলে মোটরসাইকেল, অটো ও চার্জারভ্যান আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরাতে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের সদস্যরা একটি ভাড়া বাসায় থেকে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় মোটরসাইকেল, অটো ও চার্জার ভ্যান চুরি করে আসছিলো।
আটককৃতরা হলো নাটোর জেলার সদর থানার কাফুরিয়া পশ্চিম পাড়ার মোকবুল হোসেনের ছেলে রনি আহম্মেদ(২৩)কে গত বুধবার রাতে আটক করে নাচোল থানাপুলিশ। তার স্বীকারুক্তি মোতাবেক একই এলাকার জিয়াউর রহমানের ছেলে আলামিন(২৪), রাজশাহী জেলার পুঠিয়া থানার কালিগ্রামের আজাহার মন্ডলের ছেলে মজিদুল ইসলাম(৪৫) ও কাঁঠাল বাড়িয়া গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে দেলায়ার হোসেন(৬৪) ও রাজশাহী জেলার বাঘা থানার রুস্তুমপুর ভারতীপাড়া গ্রামের মৃত সেকান্দারের ছেলে আলমগীর(২৪)।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ও ওসি(তদন্ত) আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের সদস্যদের আটক করতে রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অন্তঃজেলা চোর সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর যোগদানের পর থেকেই আন্তঃজেলা মোটরসাইকেল, অটো ও চার্জার ভ্যান চোর সিন্ডিকেট সদস্য, মাদক, জঙ্গী ও নাশকতা সৃষ্টিকারীদের আটক করতে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে সিন্ডিকেটের মূল হোতাদের অটক করতে সক্ষম হন।
