রা জ শা হী র আ লোঃ – প্রেস বিঞ্জপ্তি
গত শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তরবঙ্গ বেকারি ও কনফেকশনারি মালিক সমিতির জরুরী সভা বগুড়ার একটি মোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ বেকারি ও কনফেকশনারি মালিক সমিতির সভাপতি মোঃ মাকসুদুল আলম পাটোয়ারী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বেকারি ও কনফেকশনারি মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও টি এম এস এস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। সভাটি সঞ্চালনা করেন উত্তরবঙ্গ বেকারী ও কনফেকশনারী সমিতির সাধারণ সম্পাদক এবং রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী।
স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা বেকারী ও কনফেকশনারী মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ শেখ। সভায় নেতৃবৃন্দ বলেন বেকারী শিল্পে ব্যবহারিত সকল কাঁচামালের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির ফলে ব্যবসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমাদের উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি অত্যান্ত জরুরী।
এই প্রেক্ষিতে সভায় সর্ব সম্মতিক্রমে সাত দিনের মধ্যে বেকারি শিল্পে উৎপাদিত সকল পন্যের যৌক্তিক মূল্য নির্ধারনের সিদ্ধান্ত হয়। এ ছাড়াও সভায় উত্তরবঙ্গ বেকারী ও কনফেকশনারি মালিক সমিতির সহ-সভাপতি মোঃ হাসান আলী আলালের দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।
উক্ত সভায় রাজশাহী জেলা বেকারী ও কনফেকশনারী মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, যুগ্ম সম্পাদক চন্দন সরকার, সহ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, কোষাধাক্ষ মোঃ আফসার আলী এবং রাজশাহী ও রংপুর বিভাগের ষোল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
