আলো কৃ ষি ডেস্ক: ভ্রাম্যমান প্রতনিধি
রাজশাহী জেলা ও আশপাশের অঞ্চলের আম গাছগুলিতে মুকুল এসেছে। কোন কোন গাছগুলি মুকুলে নুয়ে পড়েছে।
এবার আম চাষের পরিমাণ বেড়ে যাওয়ায় রাজশাহী জেলায় গত বৎসরের চেয়ে বেশী আম উৎপাদন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এরই মধ্যে মুকুল থেকে কোন কোন গাছে গুটিও এসেছে। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড, আব্দুল আলীম আমাদের প্রতিবেদককে জানান, এবার রাজশাহী জেলা ও আশপাশের এলাকাগুলিতে ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে।
এখান থেকে উৎপাদন লক্ষ্যমাএা ধরা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৮৩ মেট্রিক টন। গতবারের চেয়ে এবার ৫৮২ হেক্টর জমিতে আম চাষ বেশী হচ্ছে। এইজন্য গতবারের চেয়ে এবার আম উৎপাদন বেশী হবে। আর এটি হলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়।
