আ লো বি নো দ ন ডে স্ক: অ্যানিমেশন সিনেমাটি ১৯৪০ সালের কার্লো কোলোডির শিশু উপন্যাস ‘দ্য অ্যাডভেঞ্চারস অফ পিনোকিও’ থেকে গৃহীত।
সিনেমাটিতে হ্যাঙ্কসকে গেপেট্টোর ভূমিকায় দেখা যাবে। একজন নিঃসন্তান কাঠমিস্ত্রি একটি পুত্রের জন্য কি কি করে এটিই মূল কাহিনি।
পোস্টারে দেখা যাচ্ছে একটি এলোমেলো সাদা চুলে হ্যাঙ্কস তার কাজের জায়গায় বসে পুতুলের দিকে তাকিয়ে আছেন।
সিনেমাটি পরিচালনা করেছেন রবার্ট জেমেকিস। যার সঙ্গে হ্যাঙ্কস ১৯৯৪ সালের ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’-এ কাজ করেছেন। ‘পিনোকিও’ ডিজনি প্লাসে ২২ মার্চ মুক্তি পাবে।
