রা জ শা হী র আ লোঃ – প্রেস বিজ্ঞপ্তি
গত ০৮/০২/২০২২ইং বুধবার বিকাল ৪ ঘটিকায় রাজশাহীস্থ রুপসী বাংলা মহিলা সংস্থা (RBMS)RBMS এর অফিস প্রাঙ্গনে সাধারন সদস্য ৩১ জনের উপস্থিতিতে একটি আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার পূর্বে সুবিধাভোগী সদস্যদের সংস্থার পক্ষ থেকে মাস্ক প্রদান করে জইগঝ এর অফিস কক্ষে প্রবেশ করান। আলোচনায় প্রধান বক্তব্য ছিল নারী ও শিশুর স্বাবলম্বী ও নারীর জীবনের নিশ্চয়তা ও স্বাধীনতা এবং সমাজের কাছে তাদের জীবন যাত্রা স্বাভাবিক পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাওয়া ও তাদের জীবনের নিশ্চয়তা রাখতে জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানান।
প্রধান মন্ত্রী হিসাবে নারীদের জীবন যাত্রা সঠিক চলাচল ও সঠিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা আশা করেন। আরো জানান বেগম রোকেয়ার জীবনী আমাদের অনুস্বরন করতে হবে। এছাড়া বর্তমান করোনা পরিস্থিতিতে সচেতনাতা বৃদ্ধির লক্ষে মহিলা ও শিশুদের নিরাপদ রাখতে বাহিরে যেতে অবশ্যই মাস্ক পরিধান করে নিজেকে রক্ষা করা ও অপরকে বাচাঁনোর জন্য অনুরোধ করেন।
কারন একজন নারী সংসার ও সমাজের জন্য অগ্রনী ভুমিকা পালন করেন। আলোচনায় বক্তব্য রাখেন সংস্থার সভাপতি ইয়াসমিন বেগম, সম্পাদক তানজিনা খাতুন, সংস্থার অর্থ-পরিচালক ইমারান হাসান, ফিল্ড পরিচালক মো: রুহুল আমীন এছাড়া আরো বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা আকবারুল হাসান মিল্লাত, প্রধান উদ্যোক্তা সাংবাদিক আব্দুল মবিন (বাবু) এবং আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য গন।
