রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এক্সগ্রেসিয়া প্রাপ্ত হওয়ায় রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট রোডের বনলতা বাণিজ্যিক এলাকায় অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্প্রতিবার ০৩ মার্চ ২০২২ রাকাব কর্মচারী সংসদ সিবিএ’র পক্ষ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি এবং রাকাব সিবিএ’র সভাপতি এস.এম আব্দুল হান্নান, রাকাব সিবিএ সাধারণ সম্পাদক এবং মহানগর শ্রমিকলীগের আইন ও দরকষাকষি বিষায়ক সম্পাদক আবু নাইম মোঃ ফজলে রাব্বী, এছাড়া আরো উপস্থিত ছিলেন সিবিএর সহঃ সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক নিজামী, অর্থ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিঠুন রায়, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার সাদাৎ, নির্বাহী সদস্য মমিন মিয়া ও মোঃ ওয়াহিদুর রহমান সহ রাকাব প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মচারীবৃন্দ।
