আলো জা তী য় ডেস্ক: ভ্রাম্যমান প্রতিনিধি
আজ আমাদের দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে আগামী শনিবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। এইজন্য আগামী ১৮ ই মার্চ রোজ শুক্রবার ১৪ই শাবান। এই ১৪ই শাবানের দিবাগত রাত্রিকে শবে বরাত বলা হয়।
আরবী “শব” শব্দের অর্থ রাত্রি, আর “বরাত” শব্দের অর্থ ভাগ্য। সুতরাং “শবে বরাত” শব্দের অর্থ “ভাগ্য রজনী”। এই দিন দিবাগত রাত্রিতে প্রত্যেক মুসলমান নর-নারী সারা রাত্রি জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করে থাকে।
