রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার (১ মার্চ) সকালে পবার হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজশাহী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মাসুম আলী।
উল্লেখ্য, পবা উপজেলার দারুশা বাজারে তিন জন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।এসময় সহকারী পরিচালক মো. মাসুম আলী জানান, রমজান মাসে যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে এবং শ্রমজীবীসহ সব স্তরের মানুষ যাতে উপকৃত হয়।
সেই জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ও ৪০ ধারায় ১২ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
