রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির রাজশাহী জেলা শাখার আয়োজনে পদ-পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে।
মঙ্গলবার (১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত কালেক্টরেট সহকারি সমিতির নেতৃবৃন্দরা জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কালেক্টরেট সহকারী সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মিজি, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা (বাবু), দপ্তর সম্পাদক মাসুদ করিমসহ সমিতির নেতৃবৃন্দ।
এসময় আন্দোলনরত নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘ ২১ বছর ধরে কালেক্টরেট সহকারীদের পদ-পদবী পরিবর্তন এবং বেতন স্কেল উন্নীতকরণের দাবি এখনও বাস্তবায়ন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অনুমোদন দেওয়া হয়েছে সেটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়াও দ্রুত এই দাবি মানা না হলে আগামী ২৪ মার্চ পর্যন্ত কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা।
