রা জ শা হী র আ লোঃ – আল আমিন স্বাধীন
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৪ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের “নকুল চন্দ্র দাস” নামে এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে। (৩১ জানুয়ারি) সোমবার ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে আসার সময় তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, নকুল চন্দ্র দাস হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ৪নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন তিনি। তার প্রতীক ছিল বৈদ্যুতিক পাখা মার্কা।
আরও জানা যায় তিনি সকালে তার নিজ বাসা থেকে বের হয়ে ভোট কেন্দ্রে আসার পথে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, ৪নং নিয়ামতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নকুল দাসের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম।
