রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য ব্যবস্থাপনা পর্যালোচনার অংশ হিসেবে সোমবার (৩১ জানুয়ারি) বেলা ১২টায় পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। এরপর তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংক্রামক রোগ তথা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমাসহ প্রভৃতি রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা ও অন্যান্য সেবাদান কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কার্যক্রম, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মানে মুগ্ধ হয়েছেন বলে জানান।
এসময় মহাপরিচালক পবা হাসপাতালের নরমাল ডেলিভারীর উর্ধ্বগতি এবং স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনে খুবই সন্তোষ প্রকাশ করেন। তিনি অতিশীঘ্রই পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো পরিবর্তনের আশ্বাস দেন। পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঢেলে সাজানোর জন্য যা যা দরকার, উক্ত বিষয়গুলো লিখে পত্র পাঠানোর জন্য নির্দেশ প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুর রহমান তালুকদার, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নওশাদ আলী, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী, রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, কর্ণহার থানা আরএমপির অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, হুজুরীপাড়া ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, পবা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রাবেয়া বসরী এবং ৫ নম্বর ওয়ার্ড সদস্য হুজুরীপাড়া ইউপির মোঃ মজিবুর রহমান।
