স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর দূর্গাপুরে আব্দুর রহিম (৩৫)নামের এক অটো চালককে বেধড়ক ভাবে মারপিটের অভিযোগ পাওয়াগেছে। গত মঙ্গলবার বিকেল আনুমানিক ৫.৩০ ঘটিকার দিকে পালি বাজারে জনসম্মুখে রাস্তার উপরে গাড়ি থেকে নামিয়ে তাকে মারপিট করা হয়। এসময় তাহারা আব্দুর রহিমের গেন্জির পকেটে থাকা ৫ হাজার ৫ শত টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। ঔই অটোচালক পালি বাজারের বেগমের মোড়ের মোকছেদ আলীর ছেলে আব্দুর রহিম। তাকে উদ্ধার করে দূর্গাপুর থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আব্দুর রহিমের পিতা বাদী হয়ে দুই জনকে আসামী করে দূর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, দূর্গাপুর প্রাণিসম্পদ অফিসে জনস্বাস্থ্য সুরক্ষায় পাবলিক হেলথ জোরদার করণ প্রকল্পে ফিল্ড ফ্যাসিলিটেটর পদে চাকুরি করোতো আশরাফ আলীর ছেলে রাইসুল ইসলাম রনি গত ২য়ে অক্টোবর আব্দুর রহিমের অটো গাড়ী ভাড়া নিয়ে রাজশাহীতে যান। সেদিন তাকে কম ভাড়া দিয়ে বিদায় করে দেয় এবং বেশি বাড়াবাড়ি করলে যেখানে পাবে সেখানে মার পিটের হুমকি প্রদান করেন।
গত ৫ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে আব্দুর রহিম পালী বাজারে পৌছামাত্র রাইসুল ইসলাম রনি ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাকিল পূর্ব পরিকল্পিতভাবে পালিবাজার রাস্তার উপরে অটো থেকে নামিয়ে আব্দুর রহিমকে বেধড়কভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দূর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ ব্যাপারে দূর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসে জনস্বাস্থ্য সুরক্ষায় পাবলিক হেলথ জোরদার করণ প্রকল্পে ফিল্ড ফ্যাসিলিটেটর পদে চাকুরি করো তো রাইসুল ইসলাম রনির সাথে কথা বলা হলে, তিনি মারপিটের ঘটনার কোথা স্বীকার করে বলেন এসব লোকের যা প্রাপ্য তাই দিয়েছি। উত্তম-মধ্যম না দিলে এরা ভালো থাকেনা।
এ ব্যাপারে দূর্গাপুর থানার সাব-ইন্সপেক্টর জিলালুরের সাথে কথা বলা হলে তিনি বলেন, অভিযোগ প্রাপ্তির পর দূর্গাপুরের স্বাস্থ্যকেন্দ্রে ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তারা নিজেদের মধ্যে আপোষ মীমাংসা না হলে। মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জানতে চেয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলীর সাথে কথা বলা হলে তিনি বলেন, মারপিটের ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
