রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর ১৭ নং ওয়ার্ডে গরীব অসহায় মানুষের মাঝে রাজশাহী সিটি কর্পোরেশন হতে মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় প্রাপ্ত শীত বস্ত্র বিতরণ করেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু।
গতকাল শুক্রবার নওদাপাড়ায় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
