রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
১৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জনপ্রিয় নেতা আব্দুল্লাহ শেখ এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকার হাজারো মানুষ। উক্ত মানববন্ধনে হাজারো নারী পুরুষের একটাই দাবি ছিল ১৮নং ওযার্ডের নির্বাচন কমিটির আহবায়ক রঞ্জু ও সেলিম রেজার মিথ্যা মামলা প্রত্যাহার।
যুবলীগনেতা বাবু বলেন একটি স্বার্থনেশী মহল স্বেচ্ছাসেবকলীগ নেতা রঞ্জুর জনপ্রিয়তা দেখে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। গত ০৪/০১/২২ইং তারিখে হাশেমের উপর কে বা কারা হামলা চালায়। গত ০৬/০১/২২ইং তারিখে হাশেম বাদী হয়ে রঞ্জু ও সেলিম রেজা সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
কিন্তু হামলার সময় রঞ্জু সহ কেউ উপস্থিত ছিল না। চন্দ্রিমা থানা কর্তৃপক্ষ মামলা তদন্ত না করেই আসামী করেন রঞ্জু ও সেলিম রেজাকে। হাশেম একজন মাদকাশক্ত। ছাত্রলীগ নেতা আপন বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রঞ্জুর মিথ্যা মামলা প্রত্যাহার না হলে আমরা আবারও মানববন্ধন করব এবং কঠোর আন্দোলনে যাব।
প্রশাসন সুষ্ঠ তদন্ত না করে জনপ্রিয় নেতাকে আসামী করার কারণ কি। তাতীলীগ নেত্রী মঞ্জুরা বেগম অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এই বিষয় নিয়ে হাশেমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মুঠফোনটি রিসিভ করেন নি। আলিম লাম মীম ভাটার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি চন্দ্রিমা থানা পর্যন্ত গিয়ে শেষ হয়। প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষ সুষ্ঠ তদন্তের আশ্বাস দেন।
