রা জ শা হী র আ লোঃ – কেশরহাট পৌর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলার ৬ টি ইউনিয়নের ৭২ জন নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা হলরুমে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. সানওয়ার হোসেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যদের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু, বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান ও জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী প্রমুখ।
