রা জ শা হী র আ লোঃ – ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী পশ্চিমাঞ্চল রেলের ১০ জন কর্মকর্তা গত মঙ্গলবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন রেলের একটি সভায় যোগদান করার জন্য। তাদের যাত্রা নির্বঘœ করতে ট্রেনে সংযুক্ত করা হয় অতিরিক্ত কোচ।
গত মঙ্গলবার রাতের ট্রেন “ধুমকেতু” আন্তনগর ট্রেনে ৭১১৮ নম্বরের “এসি” কোচ সংযুক্ত করা হয়। তবে রেলের ১০ জন কর্মকর্তাকে নিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা ধুমকেতু আন্তনগর ট্রেনটির কিছু টিকিট বিক্রি করা হয় বলে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করেন। রাজশাহী রেলস্টেশন অনডিউটি স্টেশনমাস্টার মিসেস সুরাইয়া বেগম আমাদের প্রতিবেদককে জানান, এই “ধুমকেতু” ট্রেনটি রাত্রি ১১-২০মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এই ট্রেনটির সঙ্গে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হয়। যার নম্বর ৭১১৮। ইহা একটি “এসি” কোচ। এই কোচের টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবনা।
আমাদেরকে কোচ সংযুক্ত করতে বলেছে আমরা করেছি। টিকিটের বিষয়টি স্টেশন ম্যানেজার জানেন। পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন আমাদের প্রতিবেদককে জানান, এই ট্রেনের কিছু টিকিট বিক্রি করা হয়েছে।
এইসব রেল কর্মকর্তাদের ঢাকায় মিটিং থাকার কারণে পাসের বিনিময়ে তাদের জন্য অতিরিক্ত এসি কোচ সংযুক্ত করা হয়।
