আলো ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কোরবান আলী সেখ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত কোরবান আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের মেয়ের জামাই মো. হালিম সেখ বলেন, মোটরসাইকেল করে যাওয়ার সময় একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় কোরবান আলীকে।
এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
