আ লো স্পো র্ট স : ড্রেসিংরুম আগে ঠিক করতে চান জালাল ইউনুস
অবশেষে গঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন স্ট্যান্ডিং কমিটি। নতুন কমিটির চেয়ারম্যান পদ অপরিবর্তিত থাকলেও বেশ কয়েকটি পদে পরিবর্তন এসেছে।
যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়, আকরাম খানের ক্রিকেট অপারেশন্স থেকে সরে যাওয়া ও জালাল ইউনুসকে এই দায়িত্ব দেওয়া। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জালাল ইউনুস।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি। দায়িত্ব হাতে নিয়েই জাতীয় দলে স্বস্তির পরিবেশ ফেরাতে চান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘অপারেশন্সের প্রথম কাজ জাতীয় দলকে নিয়ে। আমি জাতীয় দলের ড্রেসিংরুমে হেলদি পরিবেশ দেখতে চাই। ওটাই আমার লক্ষ্য।’ তিনি আরও বলেন, ড্রেসিংরুমে টিম ম্যানেজমেন্ট, স্টাফ, ক্রিকেটারদের নিয়ে যদি হেলদি পরিবেশ আসে সেটাই হবে সঠিক ট্র্যাক।
হেলদি পরিবেশের জন্য ক্রিকেটের স্বার্থে যে পদক্ষেপ নেওয়া যায়, সেটা আমি নেব। কিন্তু অনেক সময় হয় যে পরিস্থিতিটা অনুকূলে থাকে না। তাই এখন আমি শুধু সঠিক দিকে আনার চেষ্টা করব।
