রাজশাহীর আলোঃ- লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পুলিশের কড়া নিরাপত্তায় আওয়ামীলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শনিবার বিকেলে সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম কালাম আজাদ সমর্থিত উপজেলা আওয়ামীলীগ ও বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সমর্থিত গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের একাংশের আয়োজনে একই সময় গোপালপুর পৌরসভা এলাকায় দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় আতংক ও উত্তেজনা দেখা দেয়।
পরিস্থিতি শান্ত রাখতে ও আইন শৃঙ্খলা রক্ষার্থে গোপালপুর রেলগেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই গ্রুপের বিজয় শোভাযাত্রা ও বিজয় মিছিল বের করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড: আব্দুল কালাম আজাদ,লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার,গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, চংধুপইঁল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম,লালপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
অন্যদিকে একই সময়ে গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের একাংশের আয়োজনে বিজয় মিছিল বের করা হয়। মিছিল শেষে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলের শহীদ মিনার চত্বরে এসে আওয়ামীলীগের নেতাকর্মীরা সমাবেত হয়।
এসময় অংশগ্রহণ করেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী,এসকেন্দার মির্জা,সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু,লালপুর উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু,আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান লাভলু,ফিরোজ আল হক ভূঁইয়া,রমজান আলী.গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক রোকুনুল ইসলাম লুলু,ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়,আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সভাপতি মনোয়ার হোসেন নান্টু,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা,আড়বাব ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মকলেছুর রহমান,ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী,দুড়দুড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা প্রমুখ।
