রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় রামেকের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। মৃত ওই নারী পাবনা জেলার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী । তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। করোনা সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে রামেকের করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৯ জন। বর্তমানে রাজশাহীর ১০ জন, নওগাঁর চারজন, নাটোরের দুইজন, পাবনার দুজন এবং কুষ্টিয়ার একজন করোনা রোগী ভর্তি রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন একজন। তবে গত ২৪ ঘন্টায় কোন রোগী সুস্থ হয়ে হয়ে হাসপাতাল ছাড়েননি। বর্তমানে রাজশাহীতে করোনা সংক্রমণের হার যথাক্রমে ১ দশমিক ৪৩ শতাংশ।
