রাজশাহীর আলোঃ- খোরশেদ আলম
রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারুক সুফিয়ান ও বাগমারা থানার ইনচার্জ মোস্তাক আহম্মেদের বাগমারা বাসীর উদ্দেশ্যে সতর্কবার্তা প্রদান করেছেন। আজ শনিবার বিকেল ৪ ঘটিকার সময় বাগমারা উপজেলার কাচারীপাড়া ইউনিয়ন পরিষদে এক বক্তব্যে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ ইং ৫ জানুয়ারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত নির্বাচনের কেন্দ্র করে কোন প্রার্থী কোন প্রার্থীর ওপর হুমকি-ধমকি ও কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরো বলেছেন, এবারের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচেষ্ট থাকিবে।
যে কোন সময় যেকোনো সমস্যা হলে আপনারা সরাসরি আমাকে ফোন দিবেন। বাগমারা উপজেলা আইন শৃংখলা বাহিনী আপনাদের সেবায় নিয়োজিত থাকিবে।
কোনভাবেই বাগমারা উপজেলার ১৬ টি ইউনিয়নে নির্বাচন নিয়ে সহিংসতা থাকিবে না যদি কেউ সহিংসতা করার চেষ্টা করে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাধারণ জনগণ যাতে কোনভাবে হয়রানি না হয় সেই দিকে খেয়াল রাখবেন বাগমারা উপজেলা প্রশাসন।
বাগমারা উপজেলা বাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। বাগমারা উপজেলা নির্বাহি অফিসার ফারুক সুফিয়ান ও বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ।
