আলো ডেস্ক: বাস ভাড়া অর্ধেক করে প্রজ্ঞাপন জারি ও তা কার্যকরের দাবিতে আজ মঙ্গলবার বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবেন সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল সোমবার কথা জানান তারা। শিক্ষার্থীরা জানান, মঙ্গলবারের মধ্যে যদি হাফ বাস ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে সেখানে অবস্থান করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।
আমরা এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও ধরনের আশ্বাস পাইনি। আর শুধু আশ্বাস দিলেও হবে না কার্যকর করতে হবে। শুধু বিআরটিসি বাসে হাফ ভাড়ার জন্য আমাদের এই দাবি নয়, সব বাসে হাফ ভাড়া নিতে হবে।
চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়ার দাবি করে তারা জানান, গতকাল সোমবার বিভিন্ন পরীক্ষা ছিল, সে জন্য কোনও রাস্তা অবরোধ করিনি। শুধু জমায়েত হয়েছি।
আমাদের আন্দোলন প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু মহল তাদের স্বার্থে রাস্তায় নেমে যায়। তবে বিআরটিএ’র সঙ্গে দাবি নিয়ে ধানমন্ডি ২৭-এ আমরাই কথা বলেছি।
আমরা গত ১১ নভেম্বর স্মারকলিপি দিয়েছি। এখনও সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত না আসায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
