স্টাফ রিপোর্টাররাজশাহীর দুর্গাপুরে একটি বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা লাখ টাকা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওই বাড়ি থেকে প্রায় ৪০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। সোমবার (২০ এপ্রিল ) সকালে উপজেলার গুলালপাড়া গ্রামের মিঠুন ইসলামের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বিপুল পরিমাণ পেট্রোল মজুদের প্রমাণ পায়। জব্দকৃত পেট্রোল উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। এতে উপস্থিত সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আসে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত মিঠুন ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা অর্থদ- ও অনাদায়ে এক মাসের কারাদ-ের আদেশ দেন। পরে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। এব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু জানান, ভোক্তা স্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
