বাঘা প্রতিনিধি
আজ (২০ এপ্রিল)সোমবার সারাদেশের ন্যায় রাজশাহীর বাঘা উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।ক্যাম্পেইন উদ্বোধন করেন বাঘা উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান আসাদ এছাড়াও অনুষ্ঠানে মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল), মেডিকেল অফিসার (আইসিটি)সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা প্রশাসকের সন্তানের টিকা প্রদানের মাধ্যমে এই টিকাদান কার্যক্রমের শুভ সূচনা করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
উল্লেখ্য, এই হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আজ ২০ এপ্রিল ২০২৬ থেকে আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন তাদের শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা গ্রহণ নিশ্চিত করেন এবং এই জনস্বাস্থ্য কার্যক্রমকে সফল করতে সহযোগিতা করেন।
