স্টাফ রিপোর্টার
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী ভ্রমণে শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘‘মাহফুজুর রহমান রিটনকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। রিটন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকা-ের সঙ্গে যুক্ত। তার নেতৃত্বে রাজশাহী মহানগর আরও সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ নগরীতে পরিণত হবে বলে আশা করি।’’
ভূমিমন্ত্রী আরও বলেন, ‘‘রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে রিটনের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তার প্রতি সর্বাত্মক সহযোগিতা থাকবে। পাশাপাশি তার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।’’রাজনৈতিক বিশ্লেষণ
প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্য সিটি করপোরেশনগুলো হলো বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।
মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি এবং মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
