Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা
মো: নাসিম সাদিক, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী |
ঐতিহাসিক রাজশাহী কলেজ মাঠে গত ১২ মার্চ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘Rajshahi Gen-Z City ‘-এর এডমিন প্যানেলের বিশেষ ইফতার মাহফিল ও পুনর্মিলনী। ভার্চুয়াল জগতের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনে তরুণদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এই চমৎকার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কলেজ চত্বরের সবুজ ঘাসে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা অংশগ্রহণ করেন। তারুণ্যের জয়গানে মুখরিত এই মিলনমেলায় সবার পরনে ছিল ঐতিহ্যবাহী রঙিন পাঞ্জাবি, যা অনুষ্ঠানস্থলে এক নান্দনিক আবহ তৈরি করে। ইফতারের পূর্ব মুহূর্তে সমবেতভাবে দেশ ও জাতির সমৃদ্ধি এবং গ্রুপের সকল সদস্যদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, ‘Rajshahi Gen-Z ‘ কেবল একটি অনলাইন গ্রুপ নয়, বরং রাজশাহীর তরুণদের একটি সুসংগঠিত সামাজিক প্ল্যাটফর্ম। এই মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং আগামীর সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
আয়োজন সম্পর্কে এডমিন প্যানেলের সদস্যরা বলেন, “রাজশাহী কলেজ মাঠ আমাদের ঐতিহ্যের অংশ। এই ঐতিহাসিক স্থানে সবাই একত্রিত হতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, এই ধরণের আয়োজনের মাধ্যমে আমাদের মধ্যকার ঐক্য আরও মজবুত হবে এবং আমরা রাজশাহীর উন্নয়নে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে পারব।”
ইফতার পরবর্তী সময়ে এডমিনরা গ্রুপের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শিক্ষামূলক ও জনকল্যাণমুখী কাজের প্রচার নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। সবশেষে আনন্দঘন পরিবেশে স্মৃতি ধরে রাখতে গ্রুপ ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
উল্লেখ্য, ‘Rajshahi Gen-Z City’ গ্রুপটি প্রতিষ্ঠার পর থেকেই রাজশাহীর তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক চিন্তা ও সৃজনশীল কাজের প্রসারে কাজ করে যাচ্ছে।
