স্টাফ রিপোর্টার
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কর্মচারি পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগাম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থ্যতার জন্য এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার রাকাব ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাকাবের কর্মচারি পরিষদের সভাপতি সারিকুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিক ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম তোতা, শাহমুখদুম থানার সাধারণ সম্পাদক নাসিম খান, কর্মচারি পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নয়ন, চন্দ্রিমা থানার সভাপতি ফাইজুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, রফিক, আব্দুল্লাহ তৌফিক শহীদ, রবিউল ভুঁইয়াসহ কর্মচারি পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রথম রাকাবের কর্মচারি পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো।
