স্টাফ রিপোর্টার
এৎববহ ঋড়ৎপব ইধহমষধফবংয-এর রাজশাহী জেলা ও বিভাগীয় কমিটির উদ্যোগে বিভাগীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় ১২০ জন সদস্য ও অতিথি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিভাগীয় সভাপতি মোঃ শাহজাহান আলী, সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ড. মোহা. কামরুজ্জামান, দুর্নীতি বিরোধী বক্তব্য প্রদান করেন।
এ সময় সুজন রাজশাহী জেলা সভাপতি আহমেদ শফিউদ্দিন, উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল আলম মাসুদ, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ ড. আব্দুল ওহাব বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সম্মানিত উপদেষ্টা ডা. মোঃ ফিরোজ উদ্দিন, আব্দুল্লাহ্ আল মাহমুদ সিদ্দিকী ও রেজাউল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টহরাবৎংরঃু ড়ভ জধলংযধযর-এর ইয়ুথ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় রাজশাহী মহানগর কমিটি, পবা ও বোয়ালিয়া উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন গ্রীন ফোর্সের বিভাগীয় সভাপতি মো. শাহজাহান আলী।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সভাপতি মোঃ নুরুজ্জামান।
