মাহাবুর রহমান বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সংসদীয় আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ আবহ। ভোটগ্রহণ শেষে সব কটি কেন্দ্রের গণনা সম্পন্ন হলে প্রাথমিক ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।(১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে আবু সাইদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৮হাজার ১২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ৬৯৬ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫০ হাজারেরও বেশি।
এ ছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলন-এর প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১,৬২৮ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২,৯৩০ভোট
বিজয় নিশ্চিত হওয়ার পর আবু সাইদ চাঁদ সমর্থক ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং রাজশাহী-৬ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যদিকে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা সন্তোষ প্রকাশ
