আলো ডেস্ক: এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদরাসা-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এর মাধ্যমে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। স্কুল ও কলেজে ২৯ হাজার ৫৭১ জন, মাদরাসায় ৩৬ হাজার ৮০৪ জন ও কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ৮৩৩ জন নিয়োগ দেওয়া হবে। তবে উল্লেখিত সংখ্যা কম/বেশি হতে পারে। সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ অনুযায়ী, দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের কাছে আবেদন আহŸান করা হয়েছে। ফরম পূরণ ও ফি জমা দেওয়ার তারিখ ১০ থেকে ১৭ জানুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ আগামী ৪ জুন তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছর। ইনডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা: কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা সমপদে আবেদনের যোগ্য হবেন না। শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএ এর ওয়েবসাইট িি.িহঃৎপধ.মড়া.নফ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট যঃঃঢ়://হমর.ঃবষবঃধষশ.পড়স.নফ পাওয়া যাবে।
