প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ০২ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৪০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দামকুড়া থানাধীন হাড়ুপাড়া নামক এলাকার বাঁশবাগান দিয়ে মাদক পাচার হবে।
উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য দামকুড়া থানাধীন হাড়ুপাড়া নামক এলাকার বাঁশবাগানের ভিতরে ছদ্মবেশে থাকে। ছদ্মবেশ অবস্থায় থাকার পর দেখতে পায় যে, একজন চোরাকারবারী ভারত সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। উক্ত চোরাকারবারী বিজিবি’র আভিযানিক দলের কাছাকাছি আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা প্লাষ্টিকের একটি বস্তা ফেলে তাৎক্ষনিক দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে *ভারতীয় ফেনসিডিল-৪০ বোতল (মালিকবিহীন)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মাদকমুক্ত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করে যাচ্ছে।
