শহীদ নওরজ দৌল্লা খানের দ্বিতীয় পুত্র মোঃ মাসুদ খান আর নেই। তিনি শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল ৫টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ আজ শনিবার বাদ জোহর মালোপাড়া মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ছয় বোন ও দুই ভাই রেখে গেছেন। তাঁর আকস্মিক ও অকাল মৃত্যুতে মালোপাড়া নিবাসী পুরাতন লাইট হাউস এলাকাসহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সইবার তৌফিক দান করুন-আমিন।
