স্টাফ রিপোর্টার
গতকাল শুক্রবার রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বরেন্দ্র নন্দিনী সাহিত্য ও পাট চক্র এর আয়োজনে রাজশাহীর কবি সাহিত্যিকদের নিয়ে দিনব্যাপী আনন্দ ভোজন, সাহিত্য আড্ডা ও নানান ইভেন্টের আয়োজন করা হয়। এ আয়োজনে সকাল থেকে আগত সকল কবি সাহিত্যিকদের নিয়ে বিভিন্ন গেম ইভেন্ট ছবি তোলা, লেখা ও পাঠের পর্ব অনুষ্ঠিত হয়। দুপুরে খাবার ও নামাজের বিরতির পর আয়োজিত অনুষ্ঠানে যথাক্রমে উপিস্থিত ছিলেন কবি নূরউল ইসলাম, মোঃ আজিবার রহমান সম্পাদক ও প্রকাশক দৈনিক রাজশাহীর আলো, সংগঠনটির সাধারণ সম্পাদক সেলীনা পারভীন রুমা, উপদেষ্টা আরিফা বেগম, হানিমা উম্মে মোর্শেদা, ছড়াকার হাসান আবাবিল, এনামুল হক অনু, এড. রজব আলী, কবি অভি মন্ডল, রিপন,দৌলতুজ্জামান, নজরুল ইসলাম, তৈমুর হোসেন, বেলাল আহমেদ, মেহেবুব, মুহতাসিনা তামান্না, নীরু নীলিমায়, নীল, ফেরদৌসী মুন্নী, ফরিদা ইয়াসমিন সীমা, জাকিয়া তরফদার, জালালউদ্দিন, জর্জ সুলতানুল অরেফীন, মুকুল, ফেরদৌসী সাখাওয়াত, সাবিনা ইয়াসমিন সহ আরো অনেকেই। অনুষ্ঠান পরিচালনা করেন ছড়াকার হাসান আবাবিল ও এড. রজব আলী। সবশেষে পুরস্কার বিতরনী ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
